[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

কৃষকের জ্বালানি তেলে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: নলডাঙ্গা ইউএনও

নলডাঙা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ৬:১১ পিএম

সংগৃহীত ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষকদের ব্যবহৃত জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কারসাজি বা অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান।

ইউএনও বলেন, নলডাঙ্গা একটি কৃষিনির্ভর এলাকা, যেখানে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে সেচ ও পরিবহনের জন্য বিপুল পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন হয়।

এ কারণে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার একমাত্র পেট্রোল পাম্প ‘প্রপান ফিলিং স্টেশন’-এ তেল সরবরাহ হলে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে তা নামানো এবং সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা হবে।

পাশাপাশি তিনি সবাইকে অপ্রয়োজনীয় অপচয় এড়িয়ে কেবল জরুরি কাজে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান।


এদিকে, গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত নলডাঙ্গার একমাত্র পেট্রোল পাম্পটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও পরিবহন চালকেরা।

তেল সংগ্রহ করতে এসে অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন,। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর