[email protected] সোমবার, ৩০ মার্চ ২০২৬
১৫ চৈত্র ১৪৩২

অনুমতি ছাড়া ফসলরক্ষা বাঁধ কাটা দণ্ডনীয় অপরাধ: সুনামগঞ্জ জেলা প্রশাসনের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ৩:১৮ পিএম

সুনামগঞ্জের হাওর অঞ্চলে চলমান বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কারিগরি মতামত ছাড়া ফসলরক্ষা বাঁধ বা ক্লোজার না কাটার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

 রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বাঁধ কাটা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের মতে, এ ধরনের হঠকারী পদক্ষেপ দীর্ঘমেয়াদে ফসল রক্ষা কার্যক্রমকে ঝুঁকিতে ফেলতে পারে এবং বৃহত্তর এলাকার কৃষি উৎপাদনের ব্যাপক ক্ষতি করতে পারে।

জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের নিজ উদ্যোগে বাঁধ না কেটে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা বা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। আইন অমান্য করে যারা বাঁধ কাটার সাথে জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর