[email protected] সোমবার, ৩০ মার্চ ২০২৬
১৫ চৈত্র ১৪৩২

বাসের বাক্সে ৫৫ ছাগলের মৃত্যু, যে সাজা পেলেন সুপারভাইজার ও মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ১:৩০ পিএম

পরিবহনের সময় ছাগলের প্রতি অমানবিক ও নিষ্ঠুর আচরণ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি বাসে গাদাগাদি করে এবং অত্যন্ত

 কষ্টদায়ক অবস্থায় ছাগল বহনের দায়ে সংশ্লিষ্ট বাসের সুপারভাইজার এবং ছাগল ব্যবসায়ী—উভয়কেই ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​আদালত সূত্র জানায়, গন্তব্যে নেওয়ার সময় ছাগলগুলোর প্রতি অত্যন্ত নিষ্ঠুরতা প্রদর্শন করা হচ্ছিল, যা প্রাণিকল্যাণ আইনের পরিপন্থী।

পশুর অধিকার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অমানবিক কর্মকাণ্ড রোধে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে পশুপাখি পরিবহনের ক্ষেত্রে আরও সচেতন ও মানবিক হওয়ার জন্য অভিযুক্তদের সতর্ক করে দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর