[email protected] সোমবার, ৩০ মার্চ ২০২৬
১৫ চৈত্র ১৪৩২

এবার দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ১২:৫০ পিএম

সংগৃহীত ছবি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

তবে এতে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি; বিকল্প লাইনের মাধ্যমে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটের দিকে স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয় বলে জানান সংশ্লিষ্টরা।


সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, পঞ্চগড় থেকে সান্তাহারগামী ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ‘গ’ নম্বর বগিতে এ সমস্যা দেখা দেয়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে।


তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে লাইনচ্যুত বগিটি আলাদা রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি গন্তব্যের দিকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জানান, ঘটনাটি ১ নম্বর লাইনে ঘটলেও ২ নম্বর লাইন ব্যবহার করে ট্রেন চলাচল সচল রয়েছে।

এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।


এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর