দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন জব্দ করেছে প্রশাসন।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা পরিতোষ কুমার রায়ের বাড়ি থেকে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিতোষ কুমার রায় স্বীকার করেন, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব জ্বালানি তেল অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল।
তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্য বলেও জানা গেছে।
অভিযানকালে উপস্থিত এক ব্যক্তি জানান, প্রতি লিটার অকটেন প্রায় ৪০০ টাকা এবং ডিজেল দেড়শ টাকা দরে বিক্রি করা হচ্ছিল।
এ সময় বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও সুমা খাতুন জানান, জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত
এসআর
মন্তব্য করুন: