যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া গ্রামে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে কাউরিয়া বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন আ. সামাদ চৌধুরী। আহ্বায়কের দায়িত্ব পালন করেন মোঃ আবিদুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপস্থিতদের সর্বসম্মতিক্রমে একটি ২১ সদস্যের মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন সৈয়দ এহসানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান শেখ মিজানুর রহমান।
এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও কয়েকজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে ঐক্যমত্য পোষণ করেন। নবগঠিত কমিটির নেতারা জানান, তারা এলাকার তরুণদের সচেতন করতে এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ মাদকবিরোধী আন্দোলনকে আরও জোরদার করবে এবং একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা
এসআর
মন্তব্য করুন: