টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে তেলশূন্য হয়ে পড়লে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে কাছাকাছি রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন সেখানে পৌঁছালে তারা সরতে না পেরে দুর্ঘটনার শিকার হন।
ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: