[email protected] শনিবার, ২৮ মার্চ ২০২৬
১৩ চৈত্র ১৪৩২

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ৩:৩৭ পিএম

নিহতননীতিদত্ত চাকমা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক স্থানীয় নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত নীতিদত্ত চাকমা সংগঠনটির পানছড়ি উপজেলা সমন্বয়ক ছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


পুলিশ জানায়, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা আহত অবস্থায় নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনার পরপরই পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এদিকে, হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত খীসা গ্রুপ)কে দায়ী করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। তবে অভিযোগ অস্বীকার করে সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা বলেন, ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিরোধের ফল, এতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।


খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, নিহতের মরদেহ বর্তমানে সদর হাসপাতালে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর