[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১৩ চৈত্র ১৪৩২

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ১:৩০ এএম

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জেলার কর্মসূচির সূচনা হয়।

পরে মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও রেলওয়ে গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।


সূর্যোদয়ের পর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এছাড়া কর্মসূচিতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশের এ আয়োজন সম্পন্ন হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর