মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরে সাংবাদিকদের একটি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) শহরের মালদহপট্টি এলাকার মাজেদা মনজিলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আতিউর রহমান ও অর্থ সম্পাদক তাজেদুর রহমান (মানিক)।
এ সময় সংগঠনের সহ-সভাপতি কোরবান আলী সোহেলসহ সদস্য সিকিন্দার আলী (কাবুল), পরিমল চন্দ্র দাস, ওয়াহেদুর রহমান, নাজমুল ইসলাম (মিলন) এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শুরুর আগে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে দেশের জন্য আত্মত্যাগকারী শহিদদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।
পরে সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সদস্য খাজানূর হায়দার লিমনের দায়ের করা মামলা প্রত্যাহার হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: