[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২ চৈত্র ১৪৩২

স্বাধীনতা দিবসে শেরপুরে সাইবার ফোর্সের শ্রদ্ধা নিবেদন

নকলা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ৭:০৬ পিএম

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স জেলা শাখা যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেছে।

বৃহস্পতিবার সকালে শেরপুরের মাধবপুর এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন।


শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা নেতারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।

পাশাপাশি তারা জানান, মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে জেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


এ সময় তারেক রহমান-এর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতারা

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর