[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

ক্যান্সারে আক্রান্ত মিন্টু মিয়া বাঁচতে চান, সাহায্যের আবেদন

নাসিরনগর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৬:৪৯ পিএম

মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামের বাসিন্দা মিন্টু মিয়া (৬৫) দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

দীর্ঘদিন ধরে তিনি ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল-এ চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন পরিবার।

মিন্টু মিয়ার স্ত্রী নূরবানু জানান, তার স্বামী পেশায় দিনমজুর এবং তাদের কোনো সন্তান নেই। সীমিত আয়ের এই পরিবারটি ইতোমধ্যে গরু-ছাগল বিক্রি করে ও আত্মীয়স্বজনের সহযোগিতায় চিকিৎসা চালিয়ে আসছিলেন। তবে এখন অর্থাভাবে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।


তিনি আরও বলেন, “চিকিৎসা বন্ধ হয়ে গেলে আমার স্বামীকে বাঁচানো সম্ভব হবে না। তাই দেশের মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। সবার সামান্য সহায়তাই আমাদের জন্য অনেক বড় সহায় হয়ে দাঁড়াবে।


পরিবার সূত্রে জানা গেছে, মিন্টু মিয়া এর আগে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার কেমোথেরাপি ও রেডিওথেরাপি চলমান রয়েছে।


চিকিৎসকদের মতে, নিয়মিত চিকিৎসা চালিয়ে গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় প্রয়োজন উল্লেখযোগ্য অর্থের, যা জোগাড় করা অসহায় এই পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
অর্থনৈতিক সংকটের কারণে পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে মিন্টু মিয়ার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
সহায়তার ঠিকানা:

নূরবানু,
মোবাইল (বিকাশ): ০১৩১৬৬৩৫৯৩৮

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর