[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

দেশে টানা ৫ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ১০:০০ এএম

আবহাওয়া অধিদপ্তর আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে যে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় দেশের বিভিন্ন বিভাগে টানা পাঁচ দিন বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রোববার (২২ মার্চ ২০২৬)

 সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

২৩ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে বৃষ্টির পরিধি ক্রমান্বয়ে বাড়বে; বিশেষ করে ২৩ মার্চ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ২৪ মার্চ থেকে ঢাকা, রাজশাহী ও খুলনাসহ দেশের অধিকাংশ বিভাগে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৫ ও ২৬ মার্চেও ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে এবং এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ দিন দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর