গত দুই দিনের টানা বৃষ্টির প্রণে সারা দেশে হঠাৎ করেই শীতের আমেজ ফিরে এসেছে, যার ফলে অনেককে তুলে রাখা শীতের পোশাক আবারও বের করতে হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী,
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গত বৃহস্পতিবার দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও শুক্রবারের বৃষ্টির পর তা এক ধাক্কায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে যায়, এমনকি রাজধানীতে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মাত্র ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন যে, উপমহাদেশজুড়ে বিস্তৃত একটি বিশাল বৃষ্টিবলয়ের প্রভাবে এই অকাল বৃষ্টিপাত হয়েছে, তবে রোববার থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। যদিও চলতি সপ্তাহে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে আগামী শনিবার উত্তরাঞ্চলের জেলাগুলোতে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত চব্বিশ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।
এসআর
মন্তব্য করুন: