[email protected] রবিবার, ২২ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২

ব্রহ্মপুত্রে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, মৃত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১২:১১ এএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে একটি ড্রাম ব্রিজ ধসে পড়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে আরও দুজনের লাশ পাওয়া যায়।

দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও কিশোর রয়েছে। তারা স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।


স্থানীয়রা জানান, প্রতি বছর ঈদ উপলক্ষে ব্রিজটির আশপাশে মানুষের ভিড় বাড়ে। এবারও বিকেলে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে নদীতে পড়ে যায়।


দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এদিকে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর