[email protected] শনিবার, ২১ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২

বাসের সংকট ও বাড়তি ভাড়া: ভোগান্তি মাথায় নিয়েই বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ১১:৪০ এএম

পবিত্র ঈদুল ফিতরের আগের দিনেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও

 গণপরিবহনের তীব্র সংকট দেখা দিয়েছে। টাঙ্গাইলের রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত বাস না পেয়ে বিপাকে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। এই সুযোগে অনেক বাস চালক ও সহকারীরা দ্বিগুণ ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে নিম্ন আয়ের অনেক মানুষ খোলা ট্রাক বা পিকআপ ভ্যানে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা হচ্ছেন।

​যাত্রীরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে ৪০০-৫০০ টাকার ভাড়া এখন ৮০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় থেকে রোদ-বৃষ্টির শঙ্কা নিয়েই যাত্রা করতে হচ্ছে নারী ও শিশুদের। তবে হাইওয়ে পুলিশের মতে, মহাসড়কে বড় ধরনের কোনো যানজট নেই এবং মানুষ মোটামুটি স্বস্তিতেই যাতায়াত করতে পারছে। পরিবহনের স্বল্পতা থাকলেও ঘরমুখো মানুষের এই স্রোত ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ গন্তব্যের দিকে এগিয়ে চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর