দীর্ঘ ৩৮ দিনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে ভারত থেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা খাইরুজ্জামালের (৪২)
মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে ভারতে অনুপ্রবেশ করে গ্রেফতার হওয়া খাইরুজ্জামাল গত ১০ ফেব্রুয়ারি জলপাইগুড়ি কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ও প্রশাসনিক তৎপরতায় দীর্ঘ সময় পর মরদেহটি ফিরিয়ে আনা সম্ভব হলো। উলিপুর থানার ওসি সাইদ ইবনে সিদ্দীক জানান, সব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই তাকে নিজ গ্রাম গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙায় দাফন করার কথা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: