[email protected] শনিবার, ২৮ মার্চ ২০২৬
১৩ চৈত্র ১৪৩২

চৌদ্দগ্রামে ৩০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১২:৫৭ পিএম

মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফর চ্যারিটিট উদ্যোগে ঢেউটিন বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার, পূর্ব ডেকরা ও বাকগ্রাম এলাকায় ৩০টি অসহায় পরিবারের মাঝে মোট ১৩৫ বান ঢেউটিন বিতরণ করেছে মানবিক সংগঠন মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফর চ্যারিটি।

বুধবার (১৮ মার্চ) কুলাসার দক্ষিণ পাড়ায় কাজী আব্দুল হক ও আনোয়ার হোসেনের বাড়ির সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনটির চেয়ারম্যান নাছির উদ্দীন বাবুর নির্দেশনায় এবং বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীমের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিশেষ প্রতিনিধি শামসুল আলম, সমাজসেবক আনোয়ার হোসেন, কাজী আব্দুল হক, আলকরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হাসান, সমাজসেবক সাফায়েত হোসেন সিফাত প্রমুখ। 


স্থানীয়দের মতে, মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফর চ্যারিটি দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। ইতোমধ্যে তাদের উদ্যোগে বহু পরিবার উপকৃত হয়েছে।


সমাজসেবক কাজী আব্দুল হক জানান, এই সহায়তার ফলে অনেক অসহায় পরিবার নিরাপদে বসবাসের সুযোগ পাবে।

আনোয়ার হোসেন বলেন, আগে সামান্য বৃষ্টিতেই অনেক পরিবার দুর্ভোগে পড়তো, কিন্তু এখন তারা কিছুটা স্বস্তি পাবে।


বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম বলেন, সংগঠনটি সবসময় মসজিদ, মাদ্রাসা এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


ঢেউটিন পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দের পাশাপাশি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর