[email protected] বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমি যানজট: ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ৪:২৬ পিএম

আসন্ন ঈদ উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ, যার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র

 যানজট। বুধবার (১৮ মার্চ) দুপুরের পর থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় সংলগ্ন প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানবাহন চলছে। বিশেষ করে সফিপুর থেকে চন্দ্রা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া পর্যন্ত যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

​গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে ধাপে ধাপে ছুটি শুরু হওয়ায় মহাসড়কে এই বাড়তি চাপ তৈরি হয়েছে। জানা গেছে, আজ বুধবার প্রায় ৪০ শতাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে বিকেলের পর থেকে যাত্রীদের ভিড় আরও কয়েকগুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য আগে থেকেই বাস রিজার্ভ করে রাখায় এবং মহাসড়কের পাশে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলায় যানজট আরও প্রকট আকার ধারণ করেছে।

​সরেজমিনে দেখা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা বাসগুলো আগে থেকেই যাত্রীতে পূর্ণ থাকায় চন্দ্রা এলাকার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে যাত্রীদের অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে কিছু পরিবহণ অতিরিক্ত ভাড়া আদায় করছে। হাইওয়ে পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকলেও অতিরিক্ত যানবাহনের চাপে গতি ব্যাহত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার অবশিষ্ট কারখানাগুলো ছুটি হলে চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর