[email protected] বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত: উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ৪:১৪ পিএম

ঢাকা থেকে চিলাহাটিগামী 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে

 বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেনটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

​সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

ট্রেনটিতে কয়েক হাজার যাত্রী ছিলেন এবং ছাদেও প্রচুর মানুষ ভ্রমণ করছিলেন। বগিগুলো লাইনচ্যুত হওয়ার সময় ছাদ থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

​সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের কাজ শুরু হয়েছে। এই দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, হতাহতের সঠিক সংখ্যা জানার চেষ্টা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর