[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

কটিয়াদীতে ট্রাক দুর্ঘটনায় গরুসহ কৃষকের মৃত্যু

কটিয়াদি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১:১৭ এএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরব আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় ট্রাকচাপায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এ সময় তার সঙ্গে থাকা একটি গরুও মারা যায়।


সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মিয়া উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের বাসিন্দা ও খালেক মিয়ার ছেলে।


স্থানীয়দের বরাতে জানা যায়, কটিয়াদী থেকে আচমিতা বাজারমুখী একটি অটোরিকশা হঠাৎ সড়কের উঁচু অংশে এসে কোনো সংকেত ছাড়াই দিক পরিবর্তন করে।

এতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন ট্রাকটি সড়কের পাশে গরু চরাতে থাকা ইমন মিয়াকে চাপা দেয়।

ঘটনাস্থলেই তিনি ও গরুটি মারা যান। পরে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।


কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম জানান, দুর্ঘটনায় এক কৃষক ও একটি গরুর মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর