[email protected] সোমবার, ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার

কটিয়াদি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ৩:৪৮ এএম

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ মার্চ) বিকেল ৫টায় উজানচর বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মাসুদুল ইসলাম সবুজ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও ব্যবসায়ী মো. কামরুজ্জামান, ডুইগাঁও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, উজানচর বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সভাপতি মো. হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক শিপন মিয়া।

এছাড়া বাজিতপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা ও দৈনিক নাগরিক ভাবনার কটিয়াদী প্রতিনিধি নাঈম ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন পিরিজপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুজন ভূঁইয়া অপি, ব্যবসায়ী ফারুক মিয়া, ব্যবসায়ী ফরিদ মিয়া, পিরিজপুর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, পিরিজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক পেরা মিয়া, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ও জজ মিয়া প্রমুখ।   গণ্যমান্য ব্যক্তিরা।


আলোচনা পর্বে বক্তারা বলেন, সমাজে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা দুর্নীতি, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে জনসচেতনতা তৈরি করেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।


অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং প্রেসক্লাবের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সঙ্গে ইফতার করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর