সাতক্ষীরায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন সাংবাদিক নেটওয়ার্কের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজানের ২৪তম দিনে শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফারুক রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমানের সঞ্চালনায় ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দৈনিক শেয়ার বিজ এবং দি বিজনেস স্ট্যান্ডার্ডের জেলা প্রতিনিধি ফারুক রহমান, সিনিয়র সহসভাপতি আজকের দর্পনের হাফিজুর রহমান, সহসভাপতি সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার সম্পাদক রাজিব হাসান রিমু, সাধারণ সম্পাদক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও ঢাকা প্রতিদিনের খন্দকার আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, সাংগঠনিক সম্পাদক দৈনিক সত্যপাঠের আনারুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক যুগের বার্তার অমিত কুমার ঘোষ, দপ্তর সম্পাদক দৈনিক আজকের বাংলার জেলা প্রতিনিধি শেখ জোবায়ের আল জামান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাশেদ, কার্যনির্বাহী সদস্য ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মশিউর রহমান ফিরোজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সংগঠনকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসআর
মন্তব্য করুন: