[email protected] রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাটে আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার

তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ৯:১০ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশে কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক লালমনিরহাটের সভানেত্রী লুবনা জাহান।

তিনি জেলা পুলিশের আউটসোর্সিং সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লালমনিরহাটের সহধর্মিনী মোছা. নিলুফার ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেলের সহধর্মিনী তামান্না-য়ে-জাকিয়া এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাটের সদস্যবৃন্দসহ অন্যান্যরা।


অনুষ্ঠানে আউটসোর্সিং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, জেলা পুলিশের কার্যক্রমে তাদের অবদান গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর