বান্দরবান সদর পৌর এলাকায় পবিত্র রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত ও গজল প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল এর সপ্তম আয়োজন।
স্থানীয় সামাজিক সংগঠন হিল রাইডারস ডেভেলপমেন্ট ক্লাব, বান্দরবান এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সার্বিক সহযোগিতা করে পরিবর্তন পরিবার, বান্দরবান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেজাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, উপদেষ্টা—পরিবর্তন পরিবার, বান্দরবান।
এ সময় পরিবর্তন পরিবারের পক্ষে নিয়ামতুল্লা আজিজ ও আলাউদ্দিন বাবু এবং হিল রাইডারস ডেভেলপমেন্ট ক্লাবের পক্ষে আল বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসআর
মন্তব্য করুন: