[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৯ ফাল্গুন ১৪৩২

ছাগলনাইয়ায় ওয়াইপিএসডির সেমিনার ও ইফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ১২:০৯ এএম

সংগৃহীত ছবি

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় যুব সমাজের নেতৃত্বে টেকসই উন্নয়ন বিষয়ে সেমিনার ও ইফতার মাহফিল আয়োজন করেছে ইয়ুথ প্ল্যাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ওয়াইপিএসডি)।

টেকসই কমিউনিটি উন্নয়নে যুবক ও স্বেচ্ছাসেবী নেতৃত্বের ভূমিকা” শীর্ষক এ আয়োজন শুক্রবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান সমন্বয়ক মাহিম সাঈদ জিসানের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি)-এর নির্বাহী পরিচালক এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য সাইদুল ইসলাম। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুবসমাজের সক্রিয় নেতৃত্ব, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


প্যানেল আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ, ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কোঅর্ডিনেটর ও সংগঠক ফয়সল ভূঁইয়া এবং এএআর-এর নির্বাহী পরিচালক জাবের বিন ওবায়েদ উল্লাহ চৌধুরী।

আলোচনায় বক্তারা যুবকদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সংগঠনের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের অবদান নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।


সেমিনারে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় পুসাকের সাবেক সাধারণ সম্পাদক তাশরিফ আহমেদ, সভাপতি তানজিল আরিফ, বর্তমান সভাপতি সালমান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফেনী অ্যালামনাই নাফিজ ইমতিয়াজ, ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজোয়ার হোসেন, মাইলের মাথা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, উত্তর কুহুমা বাইশবাড়ি সংগঠনের সদস্য আহাম্মদ উল্ল্যাহ, ক্রীড়া সংগঠক আসাদ উল্ল্যাহসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, ব্যাংকার, আইনজীবী, লেখক ও প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন।


সেমিনার শেষে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, যুব সমাজকে টেকসই উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

ওয়াইপিএসডি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যুবদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর