[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৯ ফাল্গুন ১৪৩২

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোস্তফা মিয়া (৬২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কুড়িগ্রাম–চিলমারী সড়কের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া কুড়িগ্রাম পৌরসভার সরদারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম ফটিক মিয়া।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুর্গাপুর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মোস্তফা মিয়া।

পথিমধ্যে আনন্দবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।


উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর