[email protected] শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত অন্তত ১৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

বাগেরহাট জেলার খুলনা-মোংলা মহাসড়ক এর গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্য চারজনের মরদেহ রাখা হয়েছে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ।


স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী-র একটি বাসের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের সরাসরি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী এবং দুজন পুরুষ রয়েছেন। এছাড়া একজন গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর