[email protected] শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রামে এনসিপির সদস্য সংগ্রহ সপ্তাহের উদ্বোধন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

উৎসবমুখর পরিবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সংগ্রহ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিনেই তিন শতাধিক আগ্রহী ব্যক্তি সদস্যপদের ফরম পূরণ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেট এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া। 


অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সদস্য সচিব মাসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব ও জেলা দপ্তর সম্পাদক শাহজাহান আলী সুমন, সদর উপজেলা আহ্বায়ক এম. আর. রাজু আহমেদ রাজ্জাক, পৌর আহ্বায়ক লাভলু মিয়া ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।


আয়োজকরা জানান, ১২ মার্চ থেকে শুরু হওয়া এই সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।

সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর