[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

কুমিল্লায় সৌদি আরবের উপহারের খেজুর বরাদ্দ নিয়ে বিভ্রান্তি নিরসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৮:২৪ পিএম

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো খেজুরের বরাদ্দ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি স্পষ্ট করেছে কুমিল্লা

 জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। প্রকৃতপক্ষে জেলাটির জন্য ৫২০ কার্টন নয়, বরং ৫০০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছিল।

​দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি যুবরাজের প্রতিষ্ঠিত 'কিং সালমান হিউম্যানিটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার' থেকে বাংলাদেশকে মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার দেওয়া হয়। গত ১ মার্চ এই খেজুরগুলো জেলাভিত্তিক বণ্টনের জন্য পাঠানো হয়।

​জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খেজুরের সংখ্যা নিয়ে যেসব আলোচনা হচ্ছে তা সঠিক নয়। তিনি ব্যাখ্যা করেন যে, গত ১ মার্চ প্রাথমিক এক স্মারকে ৫২০ কার্টন বরাদ্দের কথা থাকলেও, পরবর্তীতে ৫ মার্চ সংশোধিত পত্রে তা ৫০০ কার্টন নির্ধারণ করা হয়।

​গত ৮ মার্চ সকালে এই ৫০০ কার্টন খেজুর জেলা ত্রাণ গুদামে এসে পৌঁছায় এবং সেদিনই জেলার ১৭টি উপজেলার জন্য তা উপ-বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় এই উপহারের খেজুর বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর