[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

চাঁদপুরে মেঘনার ভাঙন রোধে ৮১৫ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১০:০৯ এএম

চাঁদপুর শহরকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় ৮১৫ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩.২২৫ কিলোমিটার দীর্ঘ শহর সংরক্ষণ প্রকল্পের কাজ

 পুরোদমে এগিয়ে চলছে। ২০২৪ সালের জুনে শুরু হওয়া এই মেগা প্রকল্পের অধীনে বর্তমানে জিও ব্যাগ ডাম্পিং শেষে ব্লকের কাজ চলমান রয়েছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা দুর্নীতির আশ্রয় না নিয়ে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

​প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আধুনিক অটোমেটিক মেশিনের সাহায্যে মানসম্মত ব্লক তৈরি করা হচ্ছে যাতে ২০২৭ সালের মধ্যে শতভাগ কাজ সম্পন্ন করা যায়। পানি উন্নয়ন বোর্ডের মতে, এই বাঁধ নির্মিত হলে শহরের প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদ রক্ষা পাবে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক জানান, প্রকল্পের প্রায় ২৫ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং বাঁধের ওপর বসবাসরত ছিন্নমূল পরিবারগুলোর আবাসনের বিষয়টি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দেখা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর