[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১:১৯ এএম

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ মার্চ) শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) এর হারভেস্টপ্লাস প্রোগ্রাম এবং ইএসডিও’র রিঅ্যাক্টস-ইন প্রকল্প।


অনুষ্ঠানে প্রধান রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কৃষিবিদ মো. আব্দুল মান্নান, যিনি ধান বীজ উৎপাদন বিশেষজ্ঞ ও গবেষক হিসেবে হাইটেক এগ্রো, ঠাকুরগাঁওয়ের সঙ্গে যুক্ত।


এ সময় হারভেস্টপ্লাস বাংলাদেশের মনিটরিং ও ইভালুয়েশন অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, ইএসডিও রিঅ্যাক্টস-ইন প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান ও আবু তালহাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।


প্রশিক্ষণে অংশ নেন ইএসডিও ও আরডিআরএস’র আওতাধীন ঠাকুরগাঁও জেলার হরিপুর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল ও সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২১ জন ধান বীজ উৎপাদনকারী কর্মকর্তা।


প্রশিক্ষণে ব্রিডার বীজ থেকে ভিত্তি বীজ উৎপাদনের ধাপ ও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের ঘাটতির লক্ষণ এবং জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত ও তাদের উৎপাদন প্রযুক্তি নিয়েও ধারণা দেওয়া হয়।


অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জিংক সমৃদ্ধ ধান বীজের মানসম্মত উৎপাদন বাড়ানোর পাশাপাশি তা কৃষকদের কাছে সহজলভ্য করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর