[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে বাস–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ৮:৩৯ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ফেলাগাজি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস পাইন্দং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায় এবং মোটরসাইকেলটি ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।


ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আরও দু’জনকে মৃত ঘোষণা করেন।


নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী বলে জানা গেছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দুর্ঘটনায় আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর