[email protected] সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

ঝিকরগাছায় নির্বাচনী সহিংসতায় আহতদের মাঝে এমপি মোসলাউদ্দিন ফরিদের ঈদ উপহার

শার্শা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ১২:৩৯ পিএম

সংগৃহীত ছবি

যশোরের ঝিকরগাছা উপজেলায় নির্বাচনের পর সংঘটিত সহিংসতায় আহত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ডা. মোসলাউদ্দিন ফরিদ।

শনিবার উপজেলা জামায়াতের উদ্যোগে লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে এমপি ডা. মোসলাউদ্দিন ফরিদ বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে।

কোনো ব্যক্তি সহিংসতা বা আক্রমণের সঙ্গে জড়িত হলে তাকে আইনের আওতায় আনতে প্রশাসনের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্থানীয় সমস্যাগুলো সমাধানে সমাজের সচেতন ও দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা রাখার কথাও উল্লেখ করেন।


এ সময় তিনি নির্বাচনী সহিংসতায় আহত ও অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেন।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রায় ১৫০টি পরিবারের মধ্যে পর্যায়ক্রমে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর