[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

বিকন গ্রুপের প্রয়াত এমডি বুলবুলের স্মরণে দোয়া ও ইফতার

ভালুকা উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ৮:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বুলবুলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কানার মার্কেট এলাকায় এ আয়োজন করা হয়।

বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির জিপিএফ-১ প্যাকেজিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মরহুম এবাদুল করিম বুলবুলের কর্মজীবন ও অবদান স্মরণ করে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রোডাকশন ম্যানেজার রাকিবুল ইসলাম রাকিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রোডাকশন ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদ।


এ সময় আরও উপস্থিত ছিলেন জুনিয়র প্রোডাকশন ম্যানেজার আব্দুস ছাত্তার, সিনিয়র প্রোডাকশন এক্সিকিউটিভ আমিনুল ইসলাম, প্রোডাকশন এক্সিকিউটিভ জীবন, গালিব, নোমান, সৌরভ ও হেলাল।


এছাড়া প্রোডাকশন ফ্লোর সুপারভাইজার শফিকুল ইসলাম শফিক, মনোয়ার, ঈসমাইল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইউসুফ আলী, আল-আমিন, জুনিয়র প্রোডাকশন সুপারভাইজার ফরহাদ, পারভেজ মোশারফ, দ্বীন ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষে মরহুম এবাদুল করিম বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর