[email protected] সোমবার, ২ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

শেরপুরে অভিযানে সরকারি মাধ্যমিকের ৬ হাজার বই উদ্ধার, ভাঙারির গুদাম সিল

শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১১:৩২ পিএম

সংগৃহীত ছবি

শেরপুরে প্রশাসনের বিশেষ অভিযানে সরকারি মাধ্যমিক স্তরের বিপুল পরিমাণ পাঠ্যবই জব্দ করা হয়েছে।

শনিবার (১ মার্চ ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার নৌহাটা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীতে মেসার্স রোকেয়া আয়রন স্টোরের সামনে একটি ভ্যান থেকে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) আনুমানিক দুই থেকে আড়াই হাজার কপি সরকারি পাঠ্যবই উদ্ধার করা হয়।


ভ্যানচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বইগুলো নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজার ব্রিজ এলাকার সেলিম নামে এক ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল।

সেগুলো জেলা শহরের বাগরাকসা এলাকার শাহিন মিয়ার গুদামে নেওয়া হচ্ছিল বলে দাবি করা হয়।

তবে বই পরিবহনের বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।


পরবর্তীতে আয়রন স্টোরটিতে তল্লাশি চালিয়ে আরও প্রায় পাঁচ থেকে ছয় হাজার কপি ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক টেক্সটবই মজুদ অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার হওয়া সব বই জব্দ করে সদর থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট স্টোরটি সিলগালা করেছে প্রশাসন।


এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রশাসন জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর