[email protected] রবিবার, ১ মার্চ ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন!

পাবনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:১২ এএম

সংগৃহীত ছবি

পাবনার বেড়া উপজেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বেড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে ঢুকে ব্যানার টানান এবং স্লোগান দেন। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


পরে সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা গিয়ে টানানো ব্যানার নামিয়ে আগুন দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়।


বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর