[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

দুই শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী দিল ‘ভয়েস অব ঝিনাইগাতী’

শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩১ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র রমজান উপলক্ষে শেরপরের ঝিনাইগাতীতে দুই শতাধিক নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে এ কার্যক্রমের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী।


আয়োজক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউজার্সিভিত্তিক একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

বিতরণ করা প্যাকেটে ছিল ছোলা, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি।


অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খান মক্কু। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য এবং সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।


সভাপতির বক্তব্যে মো. জাহিদুল হক মনির বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ সময়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, অনেক নিম্নআয়ের পরিবার ইফতারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে হিমশিম খায়। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাই তাদের সংগঠনের সবচেয়ে বড় সাফল্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর