কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ৪৭ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোবাইল ফোন, গবাদিপশু (গরু) এবং ভারতীয় মদ জব্দ করা হয়।
অধিনায়ক জানান, সীমান্তবর্তী সব বিওপিকে (বর্ডার আউট পোস্ট) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
.
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: