[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

প্রতিমন্ত্রী ইয়াসের চৌধুরীর নান্দাইল সফর, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৪ এএম

সংগৃহীত ছবি

ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা নান্দাইল–এ পৌঁছেছেন।

ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা নান্দাইল–এ পৌঁছেছেন।বৃহস্পতিবার সফরের প্রথম দিনে তিনি নান্দাইলে এসে জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থান নেন।

সেখানে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত এবং নান্দাইল মডেল থানা–র অফিসার ইনচার্জ আল আমিন তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

আনুষ্ঠানিকভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দলীয় নেতাকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান।


সফরের অংশ হিসেবে তিনি নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সরকার উদ্যোগ নেবে।

তিনি জানান, নান্দাইলসহ সারাদেশের সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মতবিনিময় সভায় স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি নান্দাইল ও গফরগাঁও এলাকার সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরাও অংশ নেন।
একই দিনে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।

সফরকালে উন্নয়ন কার্যক্রম ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর