[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২২ পিএম

সংগৃহীত ছবি

নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

সভা শুরু হওয়ার আগে কর্তব্যরত অবস্থায় শহীদ পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আব্দুল গাফফারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের কর্মসংক্রান্ত অভিজ্ঞতা, মতামত ও সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।

পুলিশ সুপার মনোযোগ দিয়ে সেসব বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া জানুয়ারি ২০২৬ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের মাঝে নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং সনদ বিতরণ করা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর