[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০৫ পিএম

সংগৃহীত ছবি

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এমন আভাস পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি আসনের ভোটগ্রহণ একই দিনে আয়োজনের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আজ বিকেলে তফসিল ঘোষণা করে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারে ইসি।


জানা গেছে, এ দুই আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার সুযোগ রাখা হবে।


ইসি কর্মকর্তারা জানান, বিএনপি চেয়ারপারসনের আসন ছেড়ে দেওয়ার ফলে বগুড়া-৬ আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে ভোটের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়।

পুনরায় ওই আসনেও ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর