[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে ও গ্যাস বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৬ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে একই পরিবারের দু’জন প্রাণ হারালেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাফায়েত হোসেন শাওনের মৃত্যু হয়। এর আগে, সোমবার বিকেলে তাকে ঢাকায় নেওয়ার সময় পথেই মারা যান তার মা নুরজাহান বেগম।


পরিবারের সদস্য সোহাগ পাটোয়ারী গণমাধ্যমকে জানান, শাওনের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আগের দিন পর্যন্ত তিনি স্বাভাবিকভাবে কথা বলছিলেন।

তবে মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন বাকি সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।


ঘটনাটি ঘটে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে। ‘হালিমা মঞ্জিল’ নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর