[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

অ্যাম্বুলেন্সে গাঁজা বহন, বাঞ্ছারামপুরে আটক ২

বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩১ পিএম

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অ্যাম্বুলেন্সে করে মাদক পরিবহনের সময় ২৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুর জেলার নড়িয়া থানার শাওড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) এবং রংপুর সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম (৪৭)।

সোহাগ বর্তমানে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও সুইপার কলোনিতে বসবাস করছেন বলে জানা গেছে।


পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কড়ইকান্দি ফেরিঘাটের ফারুক আহমেদ খান স্টোরের সামনে পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

সেখানে সন্দেহজনক একটি অ্যাম্বুলেন্স থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতর থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।


বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আটক দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর