[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

বাগেরহাটে দুর্বৃত্তের আগুনে পুরো ছাই বিএনপির কার্যালয়

এম. এ রনী

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩৩ পিএম

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় অগ্নিসংযোগের ঘটনায় একটি ওয়ার্ড পর্যায়ের দলীয় কার্যালয় পুড়ে গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এর আগেই অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় নথিপত্র আগুনে পুড়ে যায়।


সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তারা ধারণা করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


এ বিষয়ে শরণখোলা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর