[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রামে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৪ পিএম

সংগৃহীত ছবি

যথাযোগ্য সম্মান ও গাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, পিপিএম। পরে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।


শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল সরকারি-বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মোনাজাত।


সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন ভাষাসৈনিক সামিউল হক নান্টু। এসময় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, ডেপুটি সিভিল সার্জন আ ন ম মোহাইমেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা বক্তব্য দেন।


আলোচনা শেষে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


শহিদ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে কুড়িগ্রামে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে গভীর শ্রদ্ধা ও চেতনার বহিঃপ্রকাশ ঘটে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর