[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২

কুষ্টিয়ায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৪:০৭ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বটতৈল এলাকা থেকে শহরমুখী হচ্ছিল।

পথিমধ্যে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।


ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।


নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর