[email protected] শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলসীর মৃত্যু, রাষ্ট্রীয় সম্মানে বিদায়

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৫০ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তুলশী কান্তি রাউত (৭১) নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতের দিকে নিজ বাড়িতে ফেরার সময় উপজেলার ভোগপাড়া এলাকায় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।


শেষ শ্রদ্ধা নিবেদনের সময় কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর