[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

মাতৃভাষা দিবস উপলক্ষে কটিয়াদীতে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৩ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কটিয়াদী উপজেলা প্রশাসন এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

সভায় দিবসটি পালনের সার্বিক কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খাঁন, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক এবং আচমিতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
বক্তারা বলেন, ভাষা শহিদদের স্মরণে দিবসটি যেন ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার সঙ্গে পালিত হয়, সে লক্ষ্যে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর