[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

রমজানের প্রথম দিনেই ভূমিকম্পের কম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২:১০ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসের প্রথম রোজার দিন দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটের দিকে এ কম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায়।


European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১। অন্যদিকে ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’–এর তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত।
কম্পনের প্রভাব

সিলেট নগরীসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১০। ভূমিকম্পের গভীরতা তুলনামূলক কম হওয়ায় নিকটবর্তী এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর